| ১৩ আগস্ট ২০২৫ | ৪:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 150 বার
হোয়াইট হাউস জানিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার চীনের উপর শুল্ক স্থগিতাদেশের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
চীনও ঘোষণা করে যে তারা শুল্ক ব্যবস্থা এবং অন্যান্য বিষয়ে প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রাখবে। দুই দেশ বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে আলোচনা চালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে ট্রাম্পের শুল্ক পরিকল্পনা ঘোষণা করার প্রেক্ষিতে দুই দেশ একে অপরের পণ্যের উপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর সর্বশেষ এই পদক্ষেপটি নেওয়া হয়।
মে মাসে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র ১২ই আগস্ট পর্যন্ত ২৪ শতাংশ শুল্ক স্থগিত রাখবে। নবায়নকৃত স্থগিতাদেশের মেয়াদ এখন ১০ই নভেম্বর শেষ হচ্ছে।
ট্রাম্প জোর দিয়ে বলেন যে চীনের সাথে সম্পর্ক অনুকূল রয়েছে। রবিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, “আমি আশা করছি চীন দ্রুত তার সয়াবিনের ক্রয়াদেশ চারগুণ করবে।” তিনি বলেন যে এটি যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করারও একটি উপায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||