• শিরোনাম

    মার্কিন জাতীয় ঋণ এখন ২২ ট্রিলিয়ন ডলার : হুমকিতে অর্থনৈতিক ভবিষ্যৎ

    | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2055 বার

    মার্কিন জাতীয় ঋণ এখন ২২ ট্রিলিয়ন ডলার : হুমকিতে অর্থনৈতিক ভবিষ্যৎ

    আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো ২২ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। এ ঋণের পরিমাণ ২২.০১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বলে মার্কিন অর্থ বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়। (গণিতের হিসাব অনুযায়ী ১ এর পরে ১২টি শূন্য বসালে এক ট্রিলিয়ন হয়।)

    ২০১৭ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে মার্কিন সরকারের বাজেট ঘাটতির পরিমাণ ২.০৬ ট্রিলিয়ন ডলার বেড়েছে। ২০১৭ সালে মার্কিন জাতীয় ঋণের পরিমাণ ছিল ১৯.৯৫ ট্রিলিয়ন ডলার।

    কর হ্রাস এবং অভ্যন্তরীণ ও সামরিক কর্মসূচিতে ব্যয়বৃদ্ধির কারণে মার্কিন সরকারের ঋণের পরিমাণ হু হু করে বাড়ছে। মার্কিন থিংক ট্যাংক পিটার জি পিটারসন ফাউন্ডেশনের প্রধান মাইকেল পিটারসন বলেছেন, জাতীয় ঋণের পরিমাণ বেড়ে যাওয়াটা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে; এতে প্রতিটি মার্কিন নাগরিকের অর্থনৈতিক ভবিষ্যৎ হুমকিতে পড়েছে।#

    পার্সটুডে

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক