• শিরোনাম

    মেয়েদের দেহ স্পর্শ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:৩৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 2974 বার

    মেয়েদের দেহ স্পর্শ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি, যাকে একজন নারীর বুকে হাত দেয়ার জন্য আটক করা হয়েছে, তিনি বলছেন, নারীদের অঙ্গ স্পর্শ করা দোষের কিছু না কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে একথা বলেছেন।

    এবিসি নিউজের খবর বলা হয়েছে, ব্রুস আলেকজান্ডার নামে ঐ ব্যক্তি বিমানে চড়ে হিউস্টন থেকে আলবাকার্কি যাচ্ছিলেন। আদালতের নথি থেকে জানা যাচ্ছে, এ সময় তিনি দু’বার সামনের সিটে বসা এক মহিলার স্তন স্পর্শ করেন।

    ঐ নারী, যার পচিয় গোপন রাখা হয়েছে, তিনি কর্তৃপক্ষকে বলেছেন, তিনি ভেবেছিলেন প্রথমবার হঠাৎ করেই স্পর্শ লেগে গেছে। কিন্তু দ্বিতীয়বার একই ঘটনা ঘটার সময় বিপত্তি বাধে।

    আদালতের তথ্য অনুযায়ী, ফ্লাইট চলাকালীন সময় ঐ মহিলার ঝিমুনি এসে গিয়েছিল। তখন আলেকজান্ডার আবার তার দেহ স্পর্শ করেন।

    তখন ঐ নারী ঘুরে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করেন, কেন তিনি একাজ করছেন? এবং তাকে অবশ্যই এসব কাজ বন্ধ করতে হবে। এ নিয়ে হৈচৈ শুরু হলে বিমানের স্টুয়ার্ডরা ঐ নারীর সিট বদল করে দেন।

    বিমানটি আলবাকার্কিতে অবতরণের পর পুলিশ ব্রুস আলেকজান্ডারকে গ্রেফতার করে।

    জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন মেয়েদের গোপন স্থানে হাত দিলে কোন দোষ নেই।

    পুলিশ তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে।

    মঙ্গলবার দিনের আরো পরের দিকে তাকে আদালতে তোলা হবে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের সময় একটি অডিও টেপ প্রকাশিত হয় যেখানে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল যে সেলেব্রিটিরা চাইলে নারীদের অঙ্গ তাদের অনুমতি ছাড়াই খামচে ধরতে পারে।

    তার এই মন্তব্যের জন্য তার নিজের দলসহ সারা দেশজুড়ে প্রবল সমালোচনা হয়।

     

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক