• শিরোনাম

    গাজায় বিমান থেকে ত্রাণ ফেলে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এর সহায়তা প্রদান

    | ৩০ জুলাই ২০২৫ | ৬:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 122 বার

    গাজায় বিমান থেকে ত্রাণ ফেলে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এর সহায়তা প্রদান

    গাজা উপত্যকার কিছু অংশে ইসরায়েল সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ করার পর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে বিমান থেকে গাজা উপত্যকায় সহায়তা প্রদান করছে।

    উল্লেখ্য, রবিবার যেসব এলাকায় অনেক বাসিন্দা উদ্বাস্তু হিসেবে বসবাস করছেন, সেইসব এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

    ইসরায়েল আরও বলেছে যে জাতিসংঘসহ অন্যান্য সাহায্য সংস্থাগুলোকে নিরাপদে এসব এলাকায় প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করতে নিরাপদ পথসমূহ চিহ্নিত করা হবে।

    মূলত, ত্রাণ সরবরাহ ব্যবস্থার উপর ইসরায়েলের বিধিনিষেধ আরোপের ফলে অনাহারে ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভ বৃদ্ধি পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

    স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত রবিবার বিমান থেকে প্রায় ২৫ টন খাদ্য সহায়তা ফেলেছে।

    এদিকে গাজা এবং মিশরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ে, প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বহনকারী ট্রাকগুলো উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছিল।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই দিন উল্লেখ করেছেন যে ইসরায়েল যুদ্ধ এবং আলোচনা উভয় ক্ষেত্রেই অগ্রগতি করছে। তিনি বলেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সকল জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক