• শিরোনাম

    গাজা সংঘাতে মৃতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়ে গেছে

    | ৩১ জুলাই ২০২৫ | ৪:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 143 বার

    গাজা সংঘাতে মৃতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়ে গেছে

    গাজা ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী এবং ইসলামিক গোষ্ঠী হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ৬০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন।

    কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে সংঘাতে মৃতের সংখ্যা ৬০,০৩৪ জনে পৌঁছেছে।

    তারা আরও বলেছে যে দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ৮৮টি শিশুসহ ১৪৭ জন মারা গেছেন।

    ইসরায়েলি হামলা ও ত্রাণ সরবরাহে নিয়ন্ত্রণ আরোপের কারণে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।

    জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থার জন্য নিরাপদে সরবরাহ পৌঁছে দেয়া সক্ষম করে তুলতে ইসরায়েলি সেনাবাহিনী নিরাপত্তামূলক সরবরাহ পথ নির্ধারণের ঘোষণা দিয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাদ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার আভাস দিয়েছেন।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে গাজায় কোনও অনাহার নেই। তবে ট্রাম্প শিশুরা প্রকৃত অনাহারে রয়েছে উল্লেখ করে আরও বলেছেন “এটা নিয়ে আপনি মিথ্যাচার করতে পারেন না।”

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক