| ২২ মার্চ ২০১৯ | ৭:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে 2205 বার
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ(শুক্রবার)বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সময়ে ইসলাম গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গত বছর চাভুসওগ্লু’র সঙ্গে বৈঠকের সময়ে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত একটি টিভি সিরিজ দেখার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন মাদুরো।

তুরস্কের আলিনিয়া শহরে অবস্থিত আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেয়ার সময় এ কথা জানান চাভুসওগ্লু। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে গত বছরের সেপ্টেম্বর মাসে মাদুরোর সঙ্গে আলাপ হয়েছিলো বলে জানান তিনি। আলাপের সময়ে ওই টিভি সিরিজ নিয়ে ইতিবাচক মন্তব্য করছিলেন মাদুরো।
ভেনিজুয়েলার বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াডোর সঙ্গে মাদুরোর টানাপড়েন তুঙ্গে তখন এ মন্তব্য প্রকাশ করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।#
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||