• শিরোনাম

    করোনাভাইরাস: চীনে কীভাবে মাত্র ১০ দিনে তৈরি হলো হাসপাতাল

    | ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2188 বার

    করোনাভাইরাস: চীনে কীভাবে মাত্র ১০ দিনে তৈরি হলো হাসপাতাল

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে চীনের উহান শহরে খুব দ্রুত একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, মাত্র ১০ দিনে তৈরি এই হাসপাতালটি হয়তো সোমবারই খুলে দেয়া হবে।

    চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত তিন শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

    কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় চীনে দুটো হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। তার একটি হুশেনশান হাসপাতাল – যার আয়তন ২৫,০০০ বর্গমিটার।

    তারা আশা করছেন, এই সোমবারেই হাসপাতালটি চালু করে দেওয়া সম্ভব হবে।

    উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত ২৪শে জানুয়ারি এই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়।

    চীনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। চীন ও চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১৪,০০০-এর বেশি।

    চীনের বাইরে আরো ২২টি দেশে প্রায় ১০০ জনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সার্স মহামারীকে ছাড়িয়ে গেছে। ২০০৩ সালে ২৪টিরও বেশি দেশে সার্স ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছিল।

    সার্স ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৮,১০০

    করোনাভাইরাসের প্রকোপ শুরু হয় উহান শহরে। সেখানে এক কোটি দশ লাখ মানুষের বাস।

    চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হুশেনশান হাসপাতালে ১,০০০ শয্যার ব্যবস্থা থাকবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক