| ০১ মার্চ ২০২৬ | ৫:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 44 বার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলছে, খামেনি যুদ্ধ পরিচালনায় অবিচল ও দৃঢ়।
ইসরাইলি গণমাধ্যমে খামেনির মৃত্যুর খবর দেয়া হচ্ছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে প্রকাশ, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, শনিবার সকালে চালানো মার্কিন-ইসরাইল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার ‘ক্রমবর্ধমান লক্ষণ’ পাওয়া গেছে।
নাম উল্লেখ না করে ইসরাইলি একজন সিনিয়র কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খামেনির লাশ শনাক্ত করা গেছে।
কিন্তু ইরানের তাসনিম ও মেহের নিউজ অ্যাজেন্সি খবর দিয়েছে যে, খামেনি এখনো যুদ্ধ পরিচালনায় অবিচল ও দৃঢ়।
অপরদিকে, মার্কিন গণমাধ্যম এনবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করেন খামেনি নিহত হয়েছেন।
এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমরা মনে করছি, এটা সঠিক খবর।’
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্র মনে করছে ইসরাইলের এক হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের শীর্ষ নেতাদের মধ্যে ৫ থেকে ১০ জন নিহত হয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “এটি কেবল ইরানের জনগণের জন্যই নয়, বরং সমস্ত মহান আমেরিকানদের জন্য ‘ন্যায়বিচার’।”
শনিবার সকালে ইরানজুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির দফতর– বাসভবনের চত্বরে ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||