এইচ এম দুলাল | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৮:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 3005 বার
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় স্থায়ী সমর্থনের কথা পুর্নব্যক্ত করেছেন। মঙ্গলবার রিয়াদ সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন। আল কুদকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থনের অঙ্গীকার করেছেন সৌদি বাদশাহ। এদিকে, ফিলিস্তিনি অঞ্চলগুলোর সর্বশেষ পরিস্থিতি সৌদি বাদশাহকে জানিয়েছেন আব্বাস। অব্যাহত ভূমি দখল ও তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের প্রচেষ্টার বিষয়ে সৌদি বাদশাহকে জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
ফিলিস্তিনের বর্জনের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে মধ্যপ্রাচ্য বিষয়ক এক সম্মেলন শুরুর আগে সৌদি আরব সফরে যান মাহমুদ আব্বাস।
ওয়ারসো সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের এখনও প্রকাশ না করা ‘শতাব্দীর সেরা চুক্তির’ বিষয়ে ইঙ্গিত দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে ফিলিস্তিনকে আমন্ত্রণ জানানো হলেও ওই আমন্ত্রণ প্রত্যাখান করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||