| ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2035 বার
আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এক ঘোষণায় এ খবর নিশ্চিত করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের ‘খুবই ফলপ্রসূ বৈঠক’ হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্স ও সিনহুয়া।
শুক্রবার টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, ‘আমার প্রতিনিধিরা খুবই গঠনমূলক বৈঠক শেষে এই মাত্র উত্তর কোরিয়া ত্যাগ করল। তারা উত্তর কোরিয়ার কিম জং-উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের দিনক্ষণের বিষয়ে সম্মতি দিয়ে এসেছে। এটি ভিয়েতনামের হ্যানয়ে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।’
পৃথক একটি পোস্টে ট্রাম্প আরো বলেন, ‘কিম জং-উনের নেতৃত্বে উত্তর কোরিয়া একটি বৃহৎ অর্থনৈতিক পাওয়ারহাউজে রূপান্তর হবে।’ এ পোস্টে আরো বলা হয়, ‘তিনি (কিম) সম্ভবত কিছুটা বিস্মিত হয়েছেন, তবে তিনি আমাকে বিস্মিত করতে পারেননি। কারণ আমি তাকে পুরোপুরি বুঝতে পেরেছি যে তিনি কতটা সক্ষম। উত্তর কোরিয়া একটি ভিন্ন ধরনের রকেটে পরিণত হবে, একটি অর্থনৈতিক রকেট।’
যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিফেন বায়েগান সম্মেলনের আয়োজন নিয়ে পিয়ংইয়ংয়ে তিনদিন বৈঠক করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, বায়েগান তার কাউন্টারপার্ট কিম ইয়ক চলের সঙ্গে সম্মেলনের আগে আবারো সাক্ষাৎ করবেন।
গত ৫ ফেব্রুয়ারি স্টেট অব ইউনিয়ন ভাষণে ট্রাম্প ২৭-২৮ ফেব্রুয়ারি কিমের সঙ্গে ভিয়েতনামে বৈঠক হবে বলে জানিয়েছিলেন। কিন্তু তখন তিনি বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হবে তা পরিষ্কার করেননি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||