| ২৪ জুলাই ২০২৫ | ৬:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 78 বার
জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে কয়েক মাস ধরে আলোচনার পর বাণিজ্য এবং শুল্ক সংক্রান্ত একটি চুক্তিতে উপনীত হয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এই চুক্তির ঘোষণা দিয়ে এটিকে উভয় দেশের জন্য “বিশাল” বলে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেছেন, এই চুক্তির আওতায় জাপান থেকে আমদানি করা পণ্যের উপর ১৫ শতাংশ হারে তার ভাষায় “পাল্টা শুল্ক” আরোপ করা হয়েছে।
ট্রাম্প বলেন, “জাপান তাদের দেশকে গাড়ি, ট্রাক, চাল এবং অন্যান্য কৃষিজাত পণ্যের জন্য উন্মুক্ত করবে” এবং যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এই চুক্তি কয়েক লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে তিনি দাবি করেন।
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন দুই দেশ চলতি বছরের এপ্রিল মাস থেকে গাড়ি এবং এর যন্ত্রাংশের উপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক অর্ধেক করতে সম্মত হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন যে, শুল্কের পরিমাণ ১৫ শতাংশে নির্ধারণ করা হবে, যার মধ্যে যুক্তরাষ্ট্র মোটরগাড়ির জন্য যে ২.৫ শতাংশ ভিত্তিগত বা বেস শুল্ক নির্ধারণ করেছিল তাও অন্তর্ভুক্ত থাকবে।
ইশিবা আরও বলেছেন জাপানই প্রথম দেশ ট্রাম্প প্রশাসনের সাথে যারা মোটরগাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের উপর শুল্ক হ্রাসের জন্য কোনও নির্দিষ্ট কোটা ছাড়াই আলোচনা করতে সক্ষম হয়েছে।
জাপান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে, দুই দেশ যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানির অনুপাত বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।
জাপান তার “ন্যূনতম প্রবেশাধিকার” ব্যবস্থার অধীনে বাধ্যতামূলক ভিত্তিতে প্রতি বছর প্রায় ৭ লাখ ৭০ হাজার টন শুল্কমুক্ত চাল আমদানি করে। সূত্রসমূহ বলছে যে সেই কাঠামোর আওতায় মার্কিন চাল আমদানির পরিমাণ জাপান বৃদ্ধি করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||