• শিরোনাম

    আমাদের ভূখণ্ড থেকে দ্রুত সরে যান : আমেরিকার প্রতি সিরিয়া

    | ০২ অক্টোবর ২০২০ | ১১:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 400 বার

    আমাদের ভূখণ্ড থেকে দ্রুত সরে যান : আমেরিকার প্রতি সিরিয়া

    সিরিয়া থেকে অবিলম্বে সরে যেতে আবারো আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি সিরিয়ার আল-ওয়াতান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

    সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবৈধভাবে ঢুকে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহযোগিতায় সব ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তবে সিরিয়ার সরকার ও জনগণ মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে চূড়ান্ত বিজয় অর্জন করবে।

    সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কাজ করছে না বরং তাদের মিশন হচ্ছে ইসরাইল, সন্ত্রাসী ও উগ্রবাদীদের টিকিয়ে রাখা। মার্কিন সরকার সিরিয়ার জনগণের ক্ষতি করতে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করছে বলে তিনি জানান।

    সিরিয়ার সরকারের অনুমোদন ছাড়াই বর্তমানে সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদেরকে সরাসরি সহযোগিতা দেয়ার পাশাপাশি সিরিয়া থেকে তেল চুরি অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। পার্সটুডে

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক