| ২২ অক্টোবর ২০২০ | ৮:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 226 বার
জাপান ও চীন অক্টোবর মাসের মত দ্রুত সময়ে দুই দেশের মধ্যে ব্যবসা সংক্রান্ত ভ্রমণ পুনরায় চালু করা নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে।
জাপান সরকার করোনাভাইরাসের বিস্তার প্রতিহত করায় আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞা ধীরে সহজ করে নিচ্ছে। জাপান ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও অন্যান্য কয়েকটি দেশের সাথে ব্যবসায়িক ভ্রমণ পুনরায় শুরু করেছে।
সরকারি সূত্রসমূহ বলছে জাপান এবং চীন দেশে আগত ভ্রমণকারীদের পরীক্ষায় ভিন্ন প্রক্রিয়া ব্যবহার করায় করোনাভাইরাস পরীক্ষার ফলাফল কিভাবে সামাল দেয়া দরকার তা নিয়ে কর্মকর্তারা আলোচনা করছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু মঙ্গলবার বলেছেন বড় ধরনের কোন মতপার্থক্য নেই এবং দুই পক্ষ কেবল সংক্রমণের বিস্তার প্রতিহত করার প্রচেষ্টায় সুসংগত হবে সেরকম একটি ব্যবস্থা খুঁজে পাওয়ার চেষ্টা করে চলেছে।
চীন গত বছর প্রায় ৩ লক্ষ ৭০ হাজার ভ্রমণকারী নিয়ে জাপানে সবচেয়ে বড় ব্যবসায়ী ভ্রমণকারীর দেশ ছিল।
অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করার জন্য জাপান সরকার দেশটির সাথে দ্রুত ব্যবসা সংক্রান্ত ভ্রমণ পুনরায় শুরুর আশা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||