| ১৮ নভেম্বর ২০২০ | ১০:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 425 বার
মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত আফগানিস্তান এবং ইরাক থেকে আরো সেনা প্রত্যাহার করতে যাচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।
আফগানিস্তানে অবস্থান করা সাড়ে ৫ হাজার সৈন্য সংখ্যা থেকে কমিয়ে ২ হাজার ৫০০ তে নামিয়ে আনার ঘোষণা দেবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বার্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।
পাশাপাশি পেন্টাগন আরো জানায়, ইরাকে বর্তমানে সেনা রয়েছে ৩ হাজার। এ থেকে সেনা কমিয়ে ২ হাজার ৫শ’তে নামিয়ে আনা হবে।
এর আগে ট্রাম্পের এ সিদ্ধান্ত সম্পর্কে সোমবার রয়টার্স রিপোর্ট প্রকাশ করলে সিনিয়র রিপাবলিকান ও ডেমোক্রেটদের নিন্দা শুরু হয়। তাদের আশঙ্কা সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিরাপত্তা এবং তালেবানদের সাথে ভঙ্গুর শান্তি আলোচনার ক্ষতি করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||