• শিরোনাম

    স্কুলে হিজাব পরার অনুমতি দিল অস্ট্রিয়া সরকার

    | ১৪ ডিসেম্বর ২০২০ | ১০:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 264 বার

    স্কুলে হিজাব পরার অনুমতি দিল অস্ট্রিয়া সরকার

    হিজাব পরে মুসলিম ছাত্রীদের স্কুলে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রিয়া সরকার। শুক্রবার সেই নিষেধাজ্ঞা খারিজ করে হিজাব ও স্কার্ফে অনুমোদন দিল দেশটির সাংবিধানিক আদালত। উল্লেখ্য, ইউরোপের এই দেশটির চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান কুর্জ কট্টর ইসলাম বিদ্বেষী রাজনীতি করেন। তার ইচ্ছা ও নির্দেশেই গতবছর মে মাসে স্কুলপড়ুয়া মুসলিম ছাত্রীদের মাথায় হিজাব বা স্কার্ফ পরা নিষিদ্ধ হয়। সেই আইন বাতিল করে আদালত স্পষ্ট বলেছে, মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করতেই তাদের পোশাক বিধিকে টার্গেট করে এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বৈষম্যে পড়ুয়াদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে। তাই সরকারের উচিত ধর্মীয় ক্ষেত্রে সাম্যের অধিকার সুনিশ্চিত করা। যেহেতু সংবিধান সব ধর্মকে স্বীকৃতি এবং ধর্মীয় অনুশীলনের অধিকার দিয়েছে। তাই হিজাবে নিষেধাজ্ঞা মুসলিম ছাত্রীদের পড়াশোনার ক্ষতি করবে। রায়ে এসব কথাই লিখেছেন প্রধান বিচারক ক্রিস্টোফ গ্রাবেন ওয়ার্টার।

    উল্লেখ্য, ৩৪ বছর বয়সি অস্ট্রিয়ার চ্যান্সেলর কুর্জ যখন এই নিষেধাজ্ঞা জারি করেন, ঠিক তার কয়েকদিন পরেই মাত্র দেড় বছরের মাথায় তাঁর সরকার পড়ে যায়। মাঝে কিছুদিন রাজনৈতিক ডামাডোলের পর ফের চলতিবছর ৭ জানুয়ারি মিলিজুলি সরকার গড়েন তিনি।

    এদিকে আদালতের রুলিংয়ের পরিপ্রেক্ষিতে সরকারের প্রতিক্রিয়া হল, রাজনৈতিক ইসলাম থেকে মুসলিম মেয়েদের সুরক্ষার জন্যই এই নিষেধাজ্ঞা আনা হয়েছিল। তাই শালীন পোশাক হিসেবে হিজাবের অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার যুগান্তকারী রায় দিয়ে অস্ট্রিয়ার সর্বোচ্চ সাংবিধানিক আদালত হিজাবের ওপর নিষেধাজ্ঞা খারিজ করে দিল। উল্লেখ্য, দেশটির জনসংখ্যা ৯০ লক্ষ ৭ হাজারের মতো। এর মধ্যে মুসলিম প্রায় ৭ লক্ষ বা ৮ শতাংশের মতো।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক