| ২১ ডিসেম্বর ২০২০ | ১০:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 213 বার
সৌদি আরব এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) রোববার এই ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের নতুন ধরণ আবির্ভূত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপের কয়েকটি দেশে কোভিড-১৯-এর নতুন বৈশিষ্ট্যটি আতঙ্ক সৃষ্টি করেছে।
এই নির্দেশনা ২১ ডিসেম্বর মধ্যরাত থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেয়া যেতে পারে বলে ধারণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে।
তবে, বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে জিএসিএ।
কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানিয়েছে সংস্থাটি।
করোনা সংক্রমণের গতিবিধি পর্যালোচনা করে পরে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।
সূত্র : আরব নিউজ
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||