| ২৪ ডিসেম্বর ২০২০ | ১০:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 204 বার
জার্মানের ওষুধ কোম্পানি বিয়োনটেক আভাস দিয়েছে যে মার্কিন প্রতিষ্ঠান ফাইযারের সাথে মিলে যৌথভাবে তারা যে টিকা উন্নয়ন করেছে সেটি ব্রিটেনে বিস্তার লাভ করা নতুন ধরনের করোনাভাইরাসের ক্ষেত্রেও কার্যকর হবে বলে তারা নিশ্চিত।
বিয়োনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ঊর শাহিন মঙ্গলবার অনলাইনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। তিনি বলেন নতুন ধরনের করোনাভাইরাসের ক্ষেত্রেও ঐ টিকা একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা যে গড়ে তুলতে পারবে বৈজ্ঞানিক দিক থেকে তার সম্ভাবনা খুবই বেশি। তবে এই বিষয়ক উপাত্ত সংগ্রহ করতে তার প্রতিষ্ঠানের প্রায় দুই সপ্তাহ লাগবে বলে তিনি আরো জানান।
শাহিন বলেন নতুন ধরনের ভাইরাসের সাথে টিকাটি যদি সমন্বয় করে নেয়ার প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে প্রায় ছয় সপ্তাহের মধ্যেই তার কোম্পানি তা করতে পারবে।
কোম্পানির প্রধান চিকিৎসা কর্মকর্তা এযলেম টুরেজি বলেন, টিকার নিরাপত্তা এবং কার্যকারিতার বিষয়টি যত্ন সহকারে জাপানে পরীক্ষা করে দেখা হচ্ছে। টুরেজি বলেন, জাপান খুব দ্রুত অনুমোদন প্রক্রিয়ার কাজ শেষ করে ফেলবে বলেই তার আশা। তবে নির্দিষ্ট কোন সময়সূচি প্রদান করতে পারছেন না তিনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||