| ০৬ জানুয়ারি ২০২১ | ১০:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 295 বার
করোনাভাইরাসের আরও বেশি সংক্রামক একটি স্ট্রেইন মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডের জন্য নতুন এক লকডাউন পদক্ষেপ ঘোষণা করেছেন।
সোমবার ব্রিটেনে কোভিড-১৯’এ রেকর্ড ৫৮ হাজার ৭শ ৮৪টি নতুন সংক্রমণের খবর পাওয়ার মাঝে সেদিন সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক ভাষণে জনসন এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন যে, নতুন এই পদক্ষেপের অধীনে লোকজন শুধুমাত্র খাবার কেনা এবং অনুশীলনের মত কারণে বাড়ির বাইরে যেতে পারবেন। অনাবশ্যকীয় দোকানগুলোকে বন্ধ রাখতে বলা হচ্ছে।
নিয়ম ভঙ্গকারীরা ২শ পাউন্ড বা প্রায় ২শ ৭০ ডলারের জরিমানার মুখোমুখি হবেন।
সারা ইংল্যান্ডের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও কলেজগুলোকে অবশ্যই মঙ্গলবার হতে শুরু করে মধ্য-ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িতে থেকে ক্লাসে অংশগ্রহণের কর্মসূচি চালু করতে হবে।
সোমবার পর্যন্ত ইংল্যান্ডের হাসপাতালগুলোতে প্রায় ২৭ হাজার করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিলেন। এটি ১০ দিন আগের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি এবং গত বছরের বসন্তকালে সংক্রমণের প্রথম ঢেউ চলাকালে নিবন্ধিত সংখ্যার চেয়ে বেশি।
এদিকে, সোমবার ব্রিটেনে এস্ট্রাযেনিকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে উদ্ভাবিত কোভিড-১৯’এর টিকা দেয়া শুরু হয়েছে। এছাড়া, ফাইজার-বিয়োনটেকের টিকা ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে। এপর্যন্ত ১০ লক্ষেরও বেশি মানুষ টিকার ডোজ গ্রহণ করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||