| ১৫ জানুয়ারি ২০২১ | ৮:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 233 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা কার্ট ক্যাম্পবেলকে, এশিয়া নীতি সমন্বয় করার লক্ষ্যে নতুন এক পদের দায়িত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ক্যাম্পবেল ছিলেন পূর্ব এশিয়ার জন্য শীর্ষ কূটনীতিবিদ।
এশিয়া গ্রুপ নামক এক পরামর্শদাতা প্রতিষ্ঠানের সভাপতি ক্যাম্পবেল ঘোষণা দেন যে ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক একজন সমন্বয়কারী হিসাবে তিনি বাইডেন প্রশাসনে যোগ দেবেন। জাতীয় নিরাপত্তা পরিষদে এই পদটি নতুন প্রতিষ্ঠা করা হয়েছে।
ওবামা প্রশাসনের অধীনে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন ক্যাম্পবেল। এশিয়াকে প্রাধান্য দেয়ার ঐ প্রশাসনের নীতির নেতৃত্ব দেন তিনি।
যুক্তরাষ্ট্রের মিত্র এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে একত্রিত করার মার্কিন প্রচেষ্টার নেতৃত্ব দেবে নতুন সমন্বয়কারী বলে আশা করা হচ্ছে। একই সাথে চীন সংক্রান্ত বাইডেন প্রশাসনের নীতির নেতৃত্ব দেয়ার দায়িত্বও তার ওপর থাকবে।
মঙ্গলবার পররাষ্ট্র বিষয়ক এক সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে চীনের অর্থনৈতিক এবং সামরিক শক্তি এই অঞ্চলের ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে বলে ক্যাম্পবেল সতর্ক করে দেন।
চীনা সামরিক বাহিনীর মোকাবিলা করতে অন্যান্য বিভিন্ন পদক্ষেপ সহ মনুষ্যবিহীন হামলাকারী বিমান এবং জলের নীচে থাকবে এমন যান উন্নয়নে যুক্তরাষ্ট্র যাতে বিনিয়োগ করে, সেই প্রস্তাব দেন তিনি।
ভারত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী মোতায়েনের লক্ষ্যে অন্যান্য দেশের সাথে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||