| ২২ জানুয়ারি ২০২১ | ১০:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 215 বার
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। বুধবার ক্যাপিটল হিলে তিনি এ শপথ নেন।
স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বাইডেনের বন্ধু হিসেবে পরিচিত সঙ্গীত শিল্পী লেডি গাগা। এর পর জর্জিয়ার দমকল বাহিনীর পক্ষে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আন্দ্রে হল। ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সতোমায়র।
কামালার শপথ নেওয়ার পর সঙ্গীত পরিবেশন করেন জেনিফার লোপেজ। এরপর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শপথ বাক্য পাঠ করেন। তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি জন রবার্ট।
অনুষ্ঠানে হাজির ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট ট্রাম্প হাজির না থাকলেও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||