| ১১ মার্চ ২০২১ | ৭:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 376 বার
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনাদের ‘বেপরোয়া’ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার একজোট হতে চলেছে প্রভাবশালী চারটি দেশ- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০০৭ সালে গঠিত ‘কোয়াড’ বা চতুর্দেশীয় একটি কাঠামোর আওতায় ভারত, জাপান ও অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই কাঠামোকে আরও মজবুত করতে প্রথমবারের মতো এই চার দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের উদ্যোগ নিয়েছেন।
শুক্রবার (১২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর যেসব আন্তর্জাতিক জোটকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন, তার মধ্যে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিতে অগ্রাধিকার স্পষ্ট। এছাড়া, চলতি বছরই চার নেতার মুখোমুখি বৈঠক হওয়ারও ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন।
চার নেতার বৈঠকে চীনের আগ্রাসী মনোভাব গুরুত্ব পেলেও আলোচনায় করোনাভাইরাস মহামারি এবং জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুগুলোও স্থান পাবে। অর্থাৎ, শুধু চীনের বিরুদ্ধে একজোট হতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, এমন অভিযোগ প্রত্যাখ্যান করার পথ করে রাখছে দেশগুলো।
তবে ‘চীনবিরোধী’ এমন জোট সম্পর্কে অস্বস্তি গোপন করেনি বেইজিং। ভারত উপকূলের কাছে শত্রুভাবাপন্ন চার দেশের বিশাল যৌথ সামরিক মহড়ার কড়া সমালোচনা করেছে চীন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||