| ১৮ মার্চ ২০২১ | ৭:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 323 বার
ভারতের আরো একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছে। বুধবার উড়ার সময় মিগ-২১ বাইসন নামে এ বিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
আইএএফ এক টুইটে বলা হয়েছে, বিমান বিধস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ টুইটে আরো বলা হয়, ‘সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ বাইসন জঙ্গি বিমান মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। মধ্য ভারতের একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধের অনুশীলন জন্য উড়তে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।’
আরেকটি টুইটে বলা হয়, ‘এ দুঃখজনক ঘটনায় ভারতীয় বিমান বাহিনী তাদের গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তাকে হারিয়েছে। ভারতীয় বিমান বাহিনী তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এ বাহিনী সব সময় তাদের পাশে থাকবে বলে নিশ্চয়তা দিচ্ছে। এবং বিমান বিধস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার আদেশ দেয়া হয়েছে।’
সময়োত্তীর্ণ মিগ-২১ বাইসন জঙ্গি বিমান ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে আছে ভারত। আইএএফ প্রধান বি এস ধানোয়া দুই বছর আগে বলেছিলেন, আইএএফ ৪৪ বছরের পুরনো মিগ-২১ বাইসন জঙ্গি বিমান ব্যবহার করছে, যখন সাধারণ মানুষ এত পুরনো গাড়িও ব্যবহার করে না।
মিগ-২১ বিশ্বজুড়ে এখন খুব কমই ব্যবহৃত হচ্ছে। কিছু প্রতিবেদন অনুসারে, মিগ-২১ বর্তমানে বিশ্বে মাত্র ১৮টি বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে, যাদের মধ্যে ন্যাটোর দুই সদস্যও রয়েছে (রোমানিয়া ও ক্রোয়েশিয়া)।
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||