| ২৯ মার্চ ২০২১ | ১১:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 215 বার
মিয়ানমারে জান্তা সরকারবিরোধী আন্দোলনে শনিবার (২৭ মার্চ) শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারান দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে। এদিকে এমন নৃশংস ঘটনার পরই রাতেই পার্টি দেন দেশটির সামরিক অভুত্থানের নেতা মিন অং হ্লাইং ও তার জেনারেলরা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাতে সেই বিলাসবহুল পার্টির আয়োজন করা হয়।
গত এক মাস আগে দেশটির সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর শনিবারই সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে মিয়ানমার। সেদিন মিয়ানমারজুড়ে অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম মিয়ানমার নাও। এদিকে শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ১২টি দেশের প্রতিরক্ষামন্ত্রী। এ ছাড়া মিয়ানমার জঘন্য কর্মকাণ্ড চালাচ্ছে বলে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। আটক করা হয় দেশটির নোবেলজয়ী রাষ্ট্রনেতা অং সান সুচি ও তার দলের বেশ কয়েকজনকে। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের ঘটনাবলি পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৪৬০ বেসামরিক নিহত হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||