| ১৩ এপ্রিল ২০২১ | ৭:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 155 বার
দেশে করোনা সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘কঠোর লকডাউনের’ মধ্যে বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলবে না।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘আগামী ১৪ থেকে ২০ এপ্রিল বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। এই সময়ে দেশের বাইরে থেকেও কোনো ফ্লাইট দেশে আসতে পারবে না।’
তবে এই সময়ে কার্গো ফ্লাইট, চার্টার ফ্লাইট চলবে; কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলে জানান তিনি।
মফিদুর রহমান আরও জানান, ‘সরকার ঘোষিত প্রথম দফা লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ছিল। দ্বিতীয় দফা লকডাউনে সেই ফ্লাইটগুলোও বন্ধ থাকবে।’
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন রোববার (১১ এপ্রিল) শেষ হওয়ার কথা থাকলেও তা ১৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই এক সপ্তাহের লকডাউন ঢিলেঢালাভাবে চলায় সংক্রমণ কমানো যায়নি। বরং সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় এবং জনগণের অবহেলা ও উদাসীনতার কারণে সরকার ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ দেয়ার পরিকল্পনা নিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||