• শিরোনাম

    তারাবি নামাজের সময় ৮ ভাইকে হত্যা

    | ১৮ এপ্রিল ২০২১ | ১০:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 243 বার

    তারাবি নামাজের সময় ৮ ভাইকে হত্যা

    তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে আফগানিস্তানে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা।

    আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার (১৭ এপ্রিল) দেশটির পূর্ব নানঘর প্রদেশে এ ঘটনা ঘটে।

    স্থানীয় পুলিশের বরাতে আল জাজিরা জানায়, জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই।

    স্থানীয় এক পুলিশ আল-জাজিরাকে বলেছেন, ‘তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা।’

    আফগানিস্তানে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই দেখা যায়। এই ধরনের সমস্যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। গত এপ্রিলে ছয়জন উপজাতিকে এভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হন ২০ জন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক