| ৩০ জুন ২০২১ | ১০:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 242 বার
তালিবানদের একজন ঊর্ধ্বতন সদস্য জোর দিয়ে বলেছেন যে, গ্রুপটি গত বছর দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত হওয়া একটি শান্তি চুক্তিকে সম্মান দেখানোর জন্য অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
এনএইচকে’র সাথে এক একান্ত সাক্ষাৎকারে সুহাইল শাহিন বলেন, তালিবান মার্কিন কর্মকর্তাদের সাথে নেপথ্যে সমঝোতা চালানো অব্যাহত রেখেছে।
শাহিন বলেন, শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি সব অবশিষ্ট তালিবান বন্দীদের মুক্তি দেয়া এবং ঊর্ধ্বতন তালিবান সদস্যদের উপর থেকে জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কাজ করার আহ্বান জানানো হয়।
তিনি বলেন, তালিবান এবং আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরুর ৩ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর কথা ছিল।
তালিবান এবং আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা গত সেপ্টেম্বর মাসে শুরু হয় এবং তা থেমে থেমে অনুষ্ঠিত হয়। তবে, তাদের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা এবং যুদ্ধবিরতি শর্ত নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।
তালিবান এবং আফগান সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র-তালিবান চুক্তিতে চলতি বছরের ১লা মে’র মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র, তাদের মিত্র ও জোট অংশীদারদের সকল সামরিক বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের এপ্রিল মাসে ঘোষণা করেন যে, তার দেশ সেপ্টেম্বরের ১১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করে নেবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||