| ০২ জুলাই ২০২১ | ১১:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 173 বার
জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি বা জাইকা ফিলিস্তিনীদের জন্য বিনামূল্যে করোনাভাইরাস টিকার ব্যবস্থা করে দিতে আর্থিক সহায়তার প্রস্তাব রাখতে প্রস্তুত আছে।
ফিলিস্তিন নিয়ন্ত্রিত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে প্রায় ৫ লক্ষ ফিলিস্তিনী জনগণকে সম্পূর্ণভাবে টিকা দেয়া হয়েছে। তবে সঠিক তাপমাত্রা নির্দেশিকার আওতায় টিকা সরবরাহ করায় জটিলতার কারণে পল্লী এলাকায় টিকা বিতরণ মন্থর হয়ে পড়ে।
রেফ্রিজারেটর গাড়ি, ভ্রাম্যমান ফ্রিজ ও অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য জাইকা ফিলিস্তিন কর্তৃপক্ষকে ৭০ লক্ষ ডলারের বেশি পরিমাণ অর্থ প্রদান করবে। পশ্চিম তীরের রামাল্লাহ শহরে বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা টিকা সরবরাহে প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য জাপানকে ধন্যবাদ দেন।
জাইকার ফিলিস্তিন কার্যালয়ের প্রধান প্রতিনিধি আবে তোশিইয়া বলেছেন, মহামারি ফিলিস্তিন ভূখণ্ডের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।
টিকা পরিবহনের জন্য একটি শীতল চেইন নেটওয়ার্ক গড়ে তোলা সহ পুরো স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে সমর্থনের অঙ্গীকার তিনি করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||