| ১৯ জুলাই ২০২১ | ৫:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 518 বার
আল-আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। রোববার সকালে বিপুল সংখ্যক ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইলি সেনাবাহিনীর ছত্রছায়ায় আল-আকসা প্রাঙ্গনে ভিড় করে। এ সময় তারা নামাজরত ফিলিস্তিনিদের পিটিয়ে মারাত্মক আহত করে। এছাড়া বহুসংখ্যক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি সেনারা।
প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফাকে বলেন, ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা আল-আকসায় অভিযান চালায়। তারা বিভিন্ন দরজা দিয়ে আল-আকসায় প্রবেশ করে এবং নামাজরত ফিলিস্তিনিদের শারীরিকভাবে হেনস্থা করে। ইসরাইলি বাহিনীর সদস্যরা ফিলিস্তিনিদের পিটিয়ে সরিয়ে দিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের আল-আকসায় প্রবেশের সুযোগ করে দেয়। পরে শত শত ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করে।
এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদে আসা ফিলিস্তিনিদের ওপর স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ফিলিস্তিনিদের বাধ্য করা হয় পবিত্র আল-আকসা মসজিদ ত্যাগ করতে।
সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি পুলিশ সদস্যরা আল-আকসা মসজিদের দক্ষিণ দিকের প্রধান ভবনটিকে ভেতর থেকে বন্ধ করে দেয়। মসজিদ থেকে বের হতে পারেননি এমন শত শত ফিলিস্তিনি মুসল্লিদের তারা আটকে রাখে।
পরে অসংখ্য ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে, এ সময় ওই স্থানে তেমন কোনো ফিলিস্তিনি মুসল্লি ছিলেন না।
কয়েকটি ইসরাইলি সংগঠন ইহুদি বসতি স্থাপনকারীদের আহ্বান করেছিল যেন তারা জোর করে আল-আকসা মসজিদে প্রবেশ করে। তিশা বেআভ উৎসব উপলক্ষে তারা এ আহ্বান জানান। তিশা বেআভ উৎসব পালন করা হয় মূলত এমন দিনকে স্মরণ করে যখন জেরুসালেমের দু’টি ইহুদি মন্দির ধ্বংস করা হয়েছিল এবং ইহুদিদের ওপর আরো নানান বিপর্যয় এসেছিল।
সূত্র : মিডলইস্ট আই
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||