| ০৭ আগস্ট ২০২১ | ৯:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 510 বার
যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে সকল বিদেশিকে প্রবেশের অনুমতি পাওয়ার আগে টিকা নেয়ার সনদপত্র দাখিলের একটি পরিকল্পনা দেশটি হয়তো বিবেচনা করে দেখছে।
বিভিন্ন সংবাদ মাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের সূত্রসমূহের উদ্ধৃতি দিয়ে প্রথমে এই পরিকল্পনার খবর জানায়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি নিশ্চিত করেন যে, বিদেশি ভ্রমণকারীদের উপর আরোপিত আইনকানুনের বিষয়টি নিয়ে তারা আবার চিন্তা-ভাবনা করছেন। তিনি বলেন, কর্মকর্তারা একটি সঙ্গতিপূর্ণ এবং নিরাপদ আন্তর্জাতিক ভ্রমণ নীতির জন্য একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন।
খবরে বলা হচ্ছে, প্রশাসন কোনো এক পর্যায়ে এই টিকা নেয়ার সনদপত্র বিদেশি ভ্রমণকারীদের দেখানো অপরিহার্য করার পরিকল্পনা অন্তর্ভুক্ত করবে। তবে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রগুলো আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। তারা অত্যন্ত সংক্রামক ডেল্টা ধরনের ভাইরাস নিয়ে উদ্বিগ্ন রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||