| ১০ আগস্ট ২০২১ | ১১:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 441 বার
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সফলভাবে টোকিও অলিম্পিক গেমস আয়োজনের জন্য জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে’কে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, গত রবিবার এই গেমসের সমাপ্তি ঘটে।
জাপান সময় মঙ্গলবার সকালে দু’নেতা প্রায় ১৫ মিনিট টেলিফোনে কথা বলেন। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া ফার্স্ট লেডি জিল বাইডেনও এসময় উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থন এবং সহযোগিতার জন্য সুগা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতির প্রেক্ষাপটে অলিম্পিকের আয়োজন এক বছর পিছিয়ে দেয়া হয়। তিনি আরও বলেন, নানা ধরনের ভাইরাস-রোধী বিধিনিষেধের মাঝে এই গেমস অনুষ্ঠিত হয় এবং স্বাগতিক দেশ হিসেবে জাপান তার দায়িত্ব পালনের পাশাপাশি ইভেন্টটি নিরাপদভাবে আয়োজন করতে সক্ষম হয়েছে।
সুগা একটি নিরাপদ ও সুরক্ষিত টোকিও প্যারালিম্পিক গেমস নিশ্চিত করার ইচ্ছাও তুলে ধরেন। উল্লেখ্য, ২৪শে আগস্ট এই গেমস শুরু হবে।
প্রত্যুত্তরে বাইডেন প্যারালিম্পিকের জন্যও তার সমর্থন নিশ্চিত করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||