| ১৪ আগস্ট ২০২১ | ৯:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 352 বার
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, অবিলম্বে আফগানিস্তানে পরিচালিত হামলা বন্ধ করতে তালিবান বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে গুতেরেস সাংবাদিকদের কাছে, সামরিক শক্তির মাধ্যমে ক্ষমতা দখলের ফলে দেশটি শুধুমাত্র একটি দীর্ঘ মেয়াদী গৃহযুদ্ধের পথে ধাবিত হবে অথবা আফগানিস্তানকে পুরোপুরি এক ঘরে করে ফেলতে পারে বলে মন্তব্য করেন।
তিনি, এই যুদ্ধের ফলে অন্তত ২ লাখ ৪১ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়ার পাশাপাশি খাদ্য ও ওষুধ সরবরাহ হ্রাস পেয়ে চলেছে বলে উল্লেখ করেন। তিনি, এই সংঘর্ষের ফলস্বরূপ নারী ও শিশুদের আরও অনেক বেশি মূল্য দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন।
জাতিসংঘ প্রধান, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে আফগান সরকার ও তালিবানের মধ্যকার শান্তি আলোচনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “আফগান নেতৃত্বাধীন একটি রাজনৈতিক মীমাংসাই কেবল শান্তি নিশ্চিত করতে পারে।”
গুতেরেস, এই ধরনের একটি মীমাংসায় অবদান রাখতে এবং আফগানিস্তানের বেসামরিক লোকজনের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করতে জাতিসংঘের দৃঢ় প্রত্যয়ের বিষয় জোর দিয়ে উল্লেখ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||