| ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:৪৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 336 বার
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ জানিয়েছে যে, তারা এই শিবিরে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ না করা দেশ ও ভূখণ্ডের তালিকা থেকে জাপানের নাম সরিয়ে দিচ্ছে। অতি সংক্রামক ডেল্টা ধরনের করোনাভাইরাসের সংক্রমণের সাম্প্রতিক বৃদ্ধির পরে এই পদক্ষেপ নেয়া হল।
ইইউ বৃহস্পতিবার জানায়, অন্য আরও কয়েকটি দেশের সাথে তারা জাপানের নামও এই অব্যাহতির তালিকা থেকে বাদ দিচ্ছে। জাপানকে এই তালিকায় গ্রীষ্মের ছুটির মৌসুমের প্রাক্কালে জুন মাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
নীতিগতভাবে, ইইউ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে বাইরের কোন দেশ থেকে এই শিবিরে অপ্রয়োজনীয় ভ্রমণ করার উপর বিধিনিষেধ জারি করেছে, অন্যদিকে এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণাধীন রয়েছে বলে তারা মনে করা বিশ্বের নির্দিষ্ট কিছু অংশ থেকে পর্যটকদের আসার অনুমতি দিচ্ছে।
ইইউ উল্লেখ করেছে যে, তাদের সদস্য দেশগুলো পুরোপুরি টিকা নেয়া সম্পন্ন করা ভ্রমণকারীদের জন্য অপ্রয়োজনীয় ভ্রমণের উপর থেকে বিধিনিষেধ তুলে নিতে পারবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||