| ১৬ সেপ্টেম্বর ২০২১ | ১২:০৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 353 বার
মিয়ানমারের এক আদালত মহামারির কারণে দুই মাস স্থগিত থাকার পর অং সান সু চি’র বিরুদ্ধে মামলার শুনানী পুনরায় শুরু করেছে।
জুলাই মাসের শেষ নাগাদ করোনাভাইরাস সংক্রমণ বিস্তার লাভের কারণে প্রশাসনিক সেবা এবং কোম্পানিগুলোর কার্যকলাপ স্থগিত রেখেছিল সামরিক বাহিনী। আদালতের সব মামলার শুনানীও বন্ধ রাখা হয়েছিল। চলতি সপ্তাহে মহামারির পরিস্থিতি উন্নত হওয়ার কারণে ঐ নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া হয়েছে।
মঙ্গলবার অং সান সু চি’র মামলার শুনানী পুনরায় চালু হয়। ক্ষমতাচ্যুত কার্যত নেত্রীর বিরুদ্ধে ১০টি অভিযোগ দায়ের করা হয়েছে যার মধ্যে বেআইনিভাবে ওয়াকি-টকি আমদানিও অন্তর্ভুক্ত। তার আইনজীবীরা বলছেন যে গত দুই মাস তারা তাকে দেখেন নি তবে তার বড় ধরনের কোন স্বাস্থ্য সমস্যা নেই।
সেপ্টেম্বর মাসের ৭ তারিখ গণতন্ত্রপন্থী বাহিনীরা সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয় যার ফলে সামরিক এবং পুলিশ চৌকিগুলোতে হামলার সূচনা হয়। সামরিক বাহিনীও এর পাল্টা জবাব দিলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। তার আইনজীবীরা জানিয়েছেন যে পরিস্থিতির বিষয়ে অবগত থাকলেও এই বিষয়ে পরিষ্কার ভাবে কোন মতামত ব্যক্ত করেননি নেত্রী।
আদালত বন্ধ হওয়ার আগে তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ দায়ের করা হয়েছিল। তার আটকাদেশ দীর্ঘায়িত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||