| ২২ সেপ্টেম্বর ২০২১ | ৮:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে 374 বার
জাপানে একশো সাত বছর বয়সী যমজ বোনকে রেকর্ডে থাকা বিশ্বের প্রবীণতম যমজ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে।
শোদোশিমা দ্বীপের বাসিন্দা সুমিইয়ামা উমেনো এবং ওইতা জেলায় বসবাসরত কোদামা কোউমে বুধবার গিনেস বিশ্ব রেকর্ডের কাছ থেকে স্বীকৃতির সনদ লাভ করেছেন।
গিনেস বিশ্ব রেকর্ড জানায় যে ১৯১৩ সালে শোদোশিমা দ্বীপে ১১ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ কন্যা হিসাবে ঐ দুই নারীর জন্ম। ১ সেপ্টেম্বর তাদের বয়স হয়েছে ১০৭ বছর ৩০০ দিন, বর্তমানে প্রয়াত অপর এক জাপানি যমজের পূর্বের রেকর্ড যা ছাপিয়ে যায়।
করোনাভাইরাস মহামারির কারণে যমজ ঐ বোনদের কাছে ডাকযোগে সনদ পৌঁছে দেয়া হয়েছে। বর্তমানে পৃথক দুটি নার্সিং সেবা স্থাপনায় তারা বসবাস করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||