• শিরোনাম

    আটকে পড়া প্রবাসী কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    | ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৩:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 398 বার

    আটকে পড়া প্রবাসী কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর করোনাকালে যারা ছুটি নিয়ে নিজ দেশে গিয়ে আটকা পড়েছেন তারা ইচ্ছা করলে শর্ত সাপেক্ষে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। এর জন্য যাদের মালয়েশিয়া (পিএলকেএস) কাজের ভিসা বা পারমিট রয়েছে তারা মাই ট্রাভেল পাস (এমটিপি) তে আবেদন করতে হবে। এই আবেদনপত্র ইমিগ্রেশন বিভাগ অল্প সময়, ৭ দিনের মধ্যেই যাচাই বাচাই করার আশ্বাস দেয়া হয়েছে। এমটিপি আবেদন গৃহীত হলেই কিছু শর্তসাপেক্ষে মালয়েশিয়ায় প্রবেশ করা যাবে।

    সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতোক খায়রুল জাজাইমি দাউদ স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন। এর আগে গত সপ্তাহে বাংলাদেশসহ ৫টি দেশ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। বলা হয়েছে, শুধু স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, বিনিয়োগকারী, ব্যবসায়ী, কূটনীতিক ভিসাধারীরা শর্ত সাপেক্ষে প্রবেশ করতে পারবেন। সাধারণ কর্মীদের ব্যাপারে নতুন করে নির্দেশনা দেননি।

    এর কিছু দিন পর খায়রুল জাজামী দাউদ বলেছেন সাধারণ কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে চাইলে মাই ট্রাভেল পাসে আবদেন পূর্বক সেখানে উল্লেখিত সব শর্ত বুঝতে ও মানতে হবে। অভিবাসন বিভাগের নির্ধারিত শর্তগুলো অবশ্যই মেনে চলতে হবে। দাউদ বলেছেন, জাতীয় মহামারী ব্যবস্থাপনা বিশেষ কমিটি পাঁচটি দেশের কাজের লোকদের পুনরায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

    শর্তগুলো এমটিপিতে বিস্তারিত উল্লেখ আছে। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে, মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট বা ভিসার কপি, মালিকের যাবতীয় তথ্য উপাত্তসহ এমটিপিতে আবেদন করতে হবে, আবদেন গৃহীত হলে মালয়েশিয়ায় প্রবেশের জন্য অনুমোদিত করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ গ্রহণ সম্পন্ন করা থাকতে হবে, করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট, বিমানের টিকিট, মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দরে নতুন স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে নিজ বা মালিকের খরচে ২১ দিন থাকতে হবে।

    আগে কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকতে হতো এখন তা বাড়িয়ে ২১ দিন করা হয়েছে। তবে এক্ষেত্রে কেউ দালাল বা এজেন্টদের লোভে পড়লে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। এই
    প্রক্রিয়াটি সহজ ও ঝামেলামুক্ত। প্রত্যেক কর্মী তাদের মালিকের সাথে যোগাযোগ করলেই বিষয়টি সহজ হয়ে যায় কিন্তু মালিকের সম্মতি ছাড়া মালয়েশিয়া প্রবেশ জটিল হতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক