• শিরোনাম

    জাপান ও যুক্তরাষ্ট্রের নিবারক সামর্থ্য ও জবাব জোরদার করে নেয়ার আহ্বান কিশিদা, বাইডেনের

    | ০৫ অক্টোবর ২০২২ | ১০:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 150 বার

    জাপান ও যুক্তরাষ্ট্রের নিবারক সামর্থ্য ও জবাব জোরদার করে নেয়ার আহ্বান কিশিদা, বাইডেনের

    জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দ্বি-পাক্ষিক জোটের নিবারক সামর্থ্য ও জবাব জোরদার করে নেয়ার প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন।

    মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মত জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর দুই নেতা একই দিনে জাপানের সময় রাতে প্রায় ২৫ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন।

    কিশিদা ও বাইডেন নিক্ষেপের নিন্দা করেছেন। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সহ উত্তর কোরিয়ার উপর্যুপরি উস্কানি যে হচ্ছে জাপান, অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতার উপর পরিস্কার ও মারাত্মক চ্যালেঞ্জ, সেই স্বীকারোক্তি তারা ভাগাভাগি করে নেন।

    জাপানের প্রতিরক্ষা সামর্থ্য ব্যাপকভাবে জোরদার করে নেয়ায় তার প্রত্যয় কিশিদা ব্যক্ত করেছেন। কিশিদা এবং বাইডেন নিশ্চিত করেছেন যে জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা এগিয়ে নেয়া দরকার।

    তারা নিশ্চিত করেছেন যে তিন দেশের উচিত হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে উত্তরের সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করা।

    একই সাথে তারা উত্তর কোরিয়ার জাপানি নাগরিক অপহরণ নিয়েও আলোচনা করেছেন। কিশিদাকে বাইডেন বলেছেন যে সমস্যার সমাধান করে নিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ সহযোগিতা করবে।

    আলোচনার পর কিশিদা সাংবাদিকদের বলেছেন যে জাপানের উচিত হবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজস্ব নিষেধাজ্ঞার বিভিন্ন বিকল্প পরীক্ষা করে দেখা অব্যাহত রাখা। তিনি বলেছেন জাতিসংঘের কাছে আবেদন জানানো এবং সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সহযোগিতা করে যাওয়ার পাশাপাশি কঠোর বার্তা তিনি পাঠাবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক