| ১৪ অক্টোবর ২০২২ | ২:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 143 বার
২০টি অর্থনীতির দেশের জোট জি-টুয়েন্টির অর্থ মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ওয়াশিংটনে দুই দিন ব্যাপী এক বৈঠক শুরু করেছেন। বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা মূল্যে অস্থিরতার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করতে তারা সমবেত হন।
বুধবারের অধিবেশনে আলোচ্যসূচির শীর্ষে ছিল ইউক্রেনে রুশ হামলার কারণে সৃষ্ট জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক খাদ্য সংকট।
কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমাগত সুদের হার বৃদ্ধি কিভাবে বৈশ্বিক অর্থনীতিকে মন্থর করে তুলতে পারে এবং যার ফলে আরও মুদ্রাস্ফীতি দেখা দেবে, সেটা নিয়েও আলোচনা করেন।
বৈঠকের পর জাপানের অর্থ মন্ত্রী সুযুকি শুনইচি বলেন, “আমি সদস্যদের বলেছি যে উন্নত দেশগুলোতে মুদ্রা নীতি কঠোর করে তোলার বৈশ্বিক তরঙ্গায়িত প্রভাব নিয়ে তাদের অবশ্যই সতর্ক থাকা উচিত।”
ইয়েন দুর্বল হয়ে পড়ার বিষয়ে সুযুকি ফটকাবাজি লেনদেন নিয়ন্ত্রণে রাখার উল্লেখ করে বলেন যে ব্যাপক কোন পরিবর্তন ঘটে গেলে জাপান সরকার দৃঢ়তার সাথে এর জবাব দেবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||