| ১৯ অক্টোবর ২০২২ | ১০:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 144 বার
আবারও ইউক্রেনের বিভিন্ন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। ফলে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর ও এলাকায় বিদ্যুৎ-পানি নেই। ইউক্রেনের প্রসেকিউটর জানিয়েছে, এই হামলায় কিয়েভে দুই জন নিহত হয়েছে। দানিপ্রো নদীর পাড়ের পাওয়ার স্টেশন বা বিদ্যুৎকেন্দ্রে ধোঁয়া উড়তে দেখা গেছে। ঝিতোমির এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আর দানিপ্রোতে এই দুই পরিষেবা চরম আকারে ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটে বলেছেন, গত ৮ দিনে ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ইউক্রেন জুড়ে তীব্র বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে।’
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||