• শিরোনাম

    ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন জর্জিয়া

    | ২৩ অক্টোবর ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 231 বার

    ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন জর্জিয়া

    জর্জিয়া মেলোনি, ইতালির রাজনীতিতে একজন ডানপন্থী নেত্রী হিসেবে পরিচিত। এবার তার নেতৃত্বাধীন জোটই দেশটির জাতীয় নির্বাচনে জয় পেয়েছে। শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয় জর্জিয়ার। ৪৫ বছর বয়সি জর্জিয়াই আবার সেদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও হলেন। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে এই প্রথম কট্টর ডানপন্থী কোনও দল সরকার গঠন করল।

    ইতালিতে গত সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথ ফেরত সমীক্ষা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে জর্জিয়া জিততে চলেছেন। সেই মতো এবার তিনি সরকার গঠন করলেন। এই জয়ের ফলে ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় বদল আসল বলে মনে করা হচ্ছে। কারণ গত মাসেই সুইডেনেও কট্টর ডানপন্থী দল সরকার গঠন করেছিল। আর এবার সেই একই ঘটনা ঘটল ইতালিতেও।

    জর্জিয়ার ‘ব্রাদারস অব ইতালি’ পার্টি নির্বাচনে জোট বাঁধে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিয়ো বারলুসকোনির ‘ফোরজা ইতালিয়া’ এবং মাতেও সালভিনির দলের সঙ্গে। জয়ী জোটের নেত্রী হিসেবে জর্জিয়াকে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর জন্য আহ্বান জানান সেদেশের প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। আজ শনিবার জর্জিয়ার ক্যাবিনেটের মন্ত্রীরা শপথ নেবেন বলে জানা গেছে। নির্বাচনী ফলাফল বলছে, সেনেটে ১১৪টি আসন জিতেছে জর্জিয়ার নেতৃত্বাধীন জোট। ইতালিয়ান সেনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১০৪টি আসন।

    এদিকে, জর্জিয়া নিজে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষপাতী নন। এই আবহে ইতালির পালা বদলে ইউরোপীয় ইউনিয়ন আরও এক সদস্য হারায় কি না, সেদিকে নজর অনেকেরই।

    প্রসঙ্গত, ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ। এদিকে ইউরো অঞ্চলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। তবে কোভিডের জেরে আপাতত ইতালির মাথার উপর দেশের জিডিপির ১৫০ শতাংশ সমতূল্য ঋণের বোঝা রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, আল জাজিরা, রয়টার্স

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক