• শিরোনাম

    বৃটেনের নতুন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক

    | ২৫ অক্টোবর ২০২২ | ৯:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 124 বার

    বৃটেনের নতুন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক

    ঋষি সুনাকই হতে যাচ্ছেন বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার শপথ নেবেন তিনি। বৃটেনের কনজারভেটিভ পার্টির সদস্য ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও। ২৮ অক্টোবর শপথ গ্রহণ করবেন তিনি। লিজ ট্রাসের পর সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক। ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন ৪২ বছরের ঋষি। বস্তুত, সাম্প্রতিককালে অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি রাজনৈতিকস্তরেও কার্যত ডামাডোলের মধ্যে রয়েছে ব্রিটেন। গত ৭ মাসে ঋষিকে মিলিয়ে ৩ জন প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে দেখবেন দেশবাসী। বরিস জনসনের পর দায়িত্ব নিয়েছিলেন লিজ ট্রাস। তবে প্রধানমন্ত্রী কুর্সিতে মাত্র ৪৫ দিনের সংক্ষিপ্ত কার্যকালের পর ২০ অক্টোবর ইস্তফা দেন তিনি।

    নিজের সংক্ষিপ্ত মন্তব্যে ঋষি বলেছেন, ‘দেশের অর্থনীতির হাল ফেরাতে চাই। আমাদের দলকে সংঘবদ্ধ করা লক্ষ্য রয়েছে।’

    রক্ষণশীল হিসাবে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে এক ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকের বসার ঘটনাকে ভীষণ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক