| ৩০ অক্টোবর ২০২২ | ১০:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে 110 বার
দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষগুলো বলছে যে, গতকাল শনিবার রাতে শহরটির ইতেওন এলাকায় পদদলিত হয়ে অন্তত ১৫৩ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ১৩৩ জন আহত হয়েছেন।
তারা এটিও জানিয়েছে যে, নিহত ব্যক্তিদের মধ্যে অনেকেই কিশোর এবং ২০’এর কোঠার বয়সী।
বার ও রেস্তোরাঁর সারি থাকা একটি সরু-ঢালু গলিতে এই পদদলনের ঘটনা ঘটে। বিপুল সংখ্যক তরুণ-তরুণী সেখানে হ্যালোইন উদযাপন করতে গিয়েছিলেন।
জাপান সরকারের সূত্রসমূহের ভাষ্যানুযায়ী, নিহতদের মধ্যে দু’জন জাপানি নাগরিকও রয়েছেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরীয় সরকার করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পর তিন বছরের মধ্যে এটিই ছিল সউলে প্রথম বড় আকারের হ্যালোইন উদযাপন। আর একারণে এত বিপুল সংখ্যক লোকজন ইতেওন এলাকায় সমবেত হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের অনুমিত হিসেব অনুযায়ী, শনিবার রাতে সেখানে লাখ খানেক লোক একত্রিত হয়েছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||