• শিরোনাম

    রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করেছে ইরান

    | ০৬ নভেম্বর ২০২২ | ১১:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 90 বার

    রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করেছে ইরান

    ইরান প্রথমবারের মতো স্বীকার করে নিয়েছে যে, তারা রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে।

    ইরানের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থার ভাষ্যানুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান গতকাল শনিবার রাজধানী তেহরানে সাংবাদিকদের এটি বলেছেন যে, ইরান “ইউক্রেন যুদ্ধের বেশ কয়েক মাস আগে রাশিয়াকে সীমিত সংখ্যক ড্রোন সরবরাহ করেছিল।”

    রুশ বাহিনী সেপ্টেম্বরে ইউক্রেন জুড়ে তাদের হামলায় ড্রোনের ব্যবহার শুরু করার পর থেকে, ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো তাদের ভাষায় রাশিয়ার ড্রোন সংগ্রহের কাজে জড়িত থাকার জন্য ইরানের সমালোচনা করে আসছে।

    এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইইউ সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

    তবে, ইরান এই অভিযোগ অস্বীকার করেছে যে তারা ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছিল।

    উল্লেখ্য, আবদোল্লাহিয়ানের এই মন্তব্য হচ্ছে এবিষয়ে ইরানের এর আগে করা দাবির বিপরীত।

    বার্তা সংস্থাটি আমির-আবদোল্লাহিয়ানকে উদ্ধৃত করে বলেছে যে, “যদি আমাদের কাছে এটি প্রমাণিত হয় যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে, তাহলে আমরা এই বিষয়ে নির্বিকার থাকব না।”

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক