• শিরোনাম

    মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে বাইডেন ও ট্রাম্পের প্রচারাভিযান

    | ০৭ নভেম্বর ২০২২ | ৭:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 69 বার

    মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে বাইডেন ও ট্রাম্পের প্রচারাভিযান

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে নিজ নিজ দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচারাভিযান চালিয়েছেন।

    বাইডেন, গতকাল শনিবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাথে নিয়ে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ পূর্বাঞ্চলীয় পেলসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালান।

    এতে বাইডেন বলেন যে, “আমরা এপর্যন্ত মাত্র গত ২০ মাসেই উৎপাদন খাতে ৭ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছি”।

    এদিকে, ট্রাম্পও পেনসিলভানিয়া সফর করেন। তিনি রিপাবলিকান দলীয় প্রার্থীদের জন্য সমর্থন কামনার পাশাপাশি বাইডেনের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেন।

    তিনি বলেন যে, “আমাদের দেশের ধ্বংস রোধ এবং আমেরিকার স্বপ্ন বাঁচানোর ইচ্ছা পোষণ করলে, আপনাদের আগামী মঙ্গলবার অবশ্যই বিশাল লাল ঢেউয়ের আকারে রিপাবলিকান দলকে ভোট দিতে হবে”।

    বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের সম্ভাবনার পথে থাকলেও সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা হতে যাচ্ছে।

    উল্লেখ্য, বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষই ডেমোক্রেটিক দলের নিয়ন্ত্রণে রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক