• শিরোনাম

    দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আরও জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাইডেন

    | ১৪ নভেম্বর ২০২২ | ৭:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 87 বার

    দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আরও জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাইডেন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসিয়ান নেতাদের বলেছেন যে, চীনের প্রভাব বিস্তার করতে চাওয়া অঞ্চলগুলোতে নিজেদের প্রতিশ্রুতি জোরদার করা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

    উল্লেখ্য, আসিয়ান এই বছর যুক্তরাষ্ট্রকে জোটটির সাথে “বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব” থাকা রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করেছে। এটি ওয়াশিংটনকে চীনের মত একই পর্যায়ে নিয়ে গেছে, যাদেরকে গত বছর অনুরূপ অবস্থানের মর্যাদা দেয়া হয়েছিল।

    প্রেসিডেন্ট বাইডেন বলেন, “আসিয়ান হচ্ছে আমার প্রশাসনের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের কেন্দ্রবিন্দু এবং আমরা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ আসিয়ানের সাথে একযোগে কাজ করতে আমাদের প্রতিশ্রুতি জোরদার করা অব্যাহত রেখেছি।”

    আলোচনা চলাকালীন বাইডেন ওই অঞ্চলে বিনিয়োগের জন্য তার প্রশাসনের প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করেন।

    তিনি বলেন, গত বছর তার প্রশাসন আসিয়ানের জন্য নতুন উদ্যোগগুলোতে ২৫ কোটি ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দেয়। আর আগামী বছরের জন্য তিনি ইতিমধ্যে ৮৫ কোটি ডলারের সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক