| ১৭ নভেম্বর ২০২২ | ৭:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 62 বার
নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানে চলা বিক্ষোভে অংশ নেয়ার দায়ে আরও চারজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির ‘বিপ্লবী’ আদালত। ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। খবর বিবিসির।
খবরে বলা হয়, মৃত্যুদণ্ড পাওয়া ‘দাঙ্গাকারী’ এই চার ব্যক্তির একজন তার গাড়ির ধাক্কায় এক পুলিশ সদস্যকে হত্যা করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে একটি ছুরি ও একটি বন্দুক ছিল। তৃতীয় ব্যক্তি সড়ক অবরোধ করে ত্রাস চালান। চতুর্থ ব্যক্তি ছুরি হামলা চালিয়েছিলেন।
গত তিন মাস ধরে ইরানে সরকারবিরোধী এ বিক্ষোভ চলছে। এর আগে একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর মধ্য দিয়ে পাঁচজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয়া হলো।
মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়ে নরওয়েভিত্তিক ইরান মানবাধিকার সংস্থার পরিচালক মাহমুদ আমিরি এএফপিকে বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় বিক্ষোভকারীদের কোনো আইনজীবী দেয়া হয়নি। শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতে তাদের এ দণ্ড দেয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩৪৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন আরও ১৫ হাজার ৯০০ জন। এই হিসাব দিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নামে একটি সংগঠন। ইরানের বাইরে থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||