| ১৭ নভেম্বর ২০২২ | ৭:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 68 বার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে হোয়াইট হাউসের জন্য প্রতিযোগিতায় নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
ফ্লোরিডার মার-আ-লাগো এস্টেটে মঙ্গলবার দেয়া এক ভাষণে ট্রাম্প বলেছেন, “আমেরিকাকে আবারও মহান ও মহিমান্বিত করে নিতে আজ রাতে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আমার প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি।”
রাজনৈতিক পর্যবেক্ষকরা আভাস দিচ্ছেন মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সাথে সমন্বয় করে নিতে এবং আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দু পাওয়ার চেষ্টায় ট্রাম্প তার ঘোষণার সময় ঠিক করে নিয়েছেন।
অন্যরা বলছেন, গোপনীয় দলিলের সন্ধানে তার বাড়িতে তল্লাশি চালানো ফেডারেল তদন্ত ব্যুরো এফ বি আই’এর চলমান তদন্ত থেকে দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা তিনি করছেন।
এদিকে রিপাবলিকান পার্টির সহগামী কিছু অনুসারী মধ্যবর্তী নির্বাচনে লাল তরঙ্গ কংগ্রেসকে ভাসিয়ে নেবে বলে ব্যাপকভাবে প্রত্যাশিত ফলাফল পেতে ব্যর্থতার দায়িত্ব নেয়ার আহ্বান ট্রাম্পের প্রতি জানাচ্ছেন।
তার সমর্থন করে যাওয়া সিনেটের কিছু প্রার্থী ইতিমধ্যে পরাজিত হয়েছেন কিংবা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় পরাজিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||