• শিরোনাম

    বিশ্বকে স্বাগত জানিয়ে কাতার বিশ্বকাপ শুরু

    | ২১ নভেম্বর ২০২২ | ৫:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 99 বার

    বিশ্বকে স্বাগত জানিয়ে কাতার বিশ্বকাপ শুরু

    স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে রোববার মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ২০২২ ফিফা বিশ্বকাপের আসর বসেছে। ৩২ দেশ ৬৪ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা হবে ২৯ দিন। ১৮ ডিসেম্বর ফাইনাল। তার আগে আল খোরের আল বাইত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের কে-পপ সুপারস্টার জিওন জুং কুক। তবে গত কয়েকটি আসরের তুলনায় এবারের উদ্বোধনী অনুষ্ঠানে চমক ছিল কম। বেদুঈন তাঁবুর আদলে সাজানো স্টেডিয়ামে শুরুতে নাচ ও গানে কাতারের ঐতিহ্য তুলে ধরা হয়। ছিল উটও। এরপর মঞ্চে আসেন বিখ্যাত হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান। বিশ্বকাপের পথ পরিক্রমা সম্পর্কে বলেন তিনি। একজন প্রতিবন্ধী কিশোরের সঙ্গে কথপোকথনের ফাঁকে তিনি জানিয়ে দেন, সব মত ও পথকে স্বাগত জানাতে প্রস্তুত কাতার। এরপর আবার শুরু হয় গান। কাতারের ঐতিহ্যবাহী পোশাক ও তলোয়ার হাতে পারফর্ম করেন স্থানীয় শিল্পীরা। শোনানো হয় আগের কয়েকটি আসরের থিম সং। গানের তালে তালে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দেশের পতাকা নিয়ে আসা হয় মঞ্চে। ছিল আগের সব সব আসরের মাসকটও। এরপর মঞ্চে আসেন বিটিএস তারকা জং কুক। প্রথম কোরিয়ান হিসাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। কাতার বিশ্বকাপের থিম সং ড্রিমার্স গানে জং কুকের সঙ্গে সুর মেলান কাতারের গায়ক ফাহাদ আল কোবাইসি। তারা সুরের ঝড় তোলার সময় বিশ্বকাপের মাসকট লাইভও পারফর্ম করে মঞ্চে। এরপর উদ্বোধনী ভাষণে বিশ্বকাপে সবাইকে স্বাগত জানিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে দারুণ লাগছে। বিশ্বকে দোহায় স্বাগতম।’ ৩০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ চমক ছিল আলোর রোশনাই ছড়ানো আতশবাজির প্রদর্শনী।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক