| ২৫ নভেম্বর ২০২২ | ৪:৪৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 92 বার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিন্ন এক ইতিহাস ভাগাভাগি করে নেয়া একটি জোট হিসাবে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন।
আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংগঠন বা সিএসটিও’র এক শীর্ষ বৈঠকে বুধবার পুতিন ভাষণ দেন।
সিএসটিও হচ্ছে সাবেক সোভিয়েত রাষ্ট্র সমূহের রুশ নেতৃত্বাধীন একটি সামরিক জোট।
পুতিন বলেন সিএসটিওর সদস্যরা “মহান দেশপ্রেমিক যুদ্ধে” তাদের জয়ের অভিন্ন ইতিহাসের মধ্যে দিয়ে দৃঢ় ভাবে ঐক্যবদ্ধ।
কাযাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকাইয়েভ আলোচনার মাধ্যমে ইউক্রেনে শান্তির জন্য আহ্বান জানান।
রাশিয়ার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখায় তার অবস্থানের ইঙ্গিত তোকাইয়েভ ইতিমধ্যে দিয়েছেন।
ইউক্রেনে রুশ হামলা অব্যাহত থাকায় সিএসটিওর কয়েকটি সদস্য দেশ রাশিয়ার কাছ থেকে তাদের দূরত্ব বজায় রাখতে পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
শীর্ষ বৈঠকে পুতিনের ভাষণকে সিএসটিও দেশগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করে তোলার প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে, যেটাকে তিনি রাশিয়ার প্রভাব বলয়ের অধীনে বলে গণ্য করে থাকেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||