| ২৫ নভেম্বর ২০২২ | ৪:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 77 বার
ইউক্রেনে রাশিয়ার চালানো হামলার নয় মাস অতিবাহিত হওয়ায় এই সংঘাত এমন কি আরও দীর্ঘ সময় ধরে চলবে বলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
ইউক্রেনের লক্ষ্য হল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা নিজেদের ভূখণ্ড পুনরায় দখল করে নেয়া । অন্যদিকে, রুশ বাহিনী দেশটির অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন বুধবার এধরনের হামলায় ১০ ব্যক্তি নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্র পরিচালিত পরিষেবা উকরেনেরগো একই দিনে দেশের সমস্ত অঞ্চলে ২৪ ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে ঘোষণা দিয়েছিল।
প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি বুধবার বলেন যে ইউক্রেনের অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য ধরে নিয়েছিল রাশিয়া।
সব ধরণের প্রতিরোধ অব্যাহত রাখায় প্রস্তুত থাকার উল্লেখ করে এক ভিডিও বার্তায় তিনি বলেন “ আমরা সবকিছু আবারও পুর্ননির্মাণ করব এবং এই অবস্থা পার হয়ে যেতে পারব, কেননা ভেঙে পড়া মানুষ আমরা নই।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||