| ২৭ নভেম্বর ২০২২ | ৬:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 89 বার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কির ভাষ্যানুযায়ী, রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে এখনও ৬০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
গতকাল শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন যে, “এসপ্তাহের অন্যান্য দিনগুলোর মতই আজ মূল করণীয় হচ্ছে বিদ্যুৎ খাত”।
তার ভাষ্যমতে, গত বুধবার যখন হামলা চালানো হয় তখন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
তিনি এও বলেন যে, এখনও রাজধানী কিইভ’সহ চারপাশের এলাকা, পশ্চিমাঞ্চলীয় লভিভ ও ভিনিৎসিয়া, এবং দক্ষিণাঞ্চলীয় ওদেসা ও পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্কে মারাত্মক প্রভাব রয়ে গেছে।
যেলেনস্কি গতকাল শুক্রবার, ক্ষেপণাস্ত্র আঘাত হানা এলাকাগুলোর একটি এবং একটি ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন।
এছাড়া তিনি, “অজেয়তার স্থান” বলে অভিহিত স্থাপনাগুলোও পরিদর্শন করেন যেখানে লোকজন বিনামূল্যে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পেতে সক্ষম হন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||